২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    রাশিয়া কড়া হুমকি দিয়েছে লিথুনিয়াকে

    রাশিয়া কড়া হুমকি দিয়েছে লিথুনিয়াকে। রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদ দিয়ে পণ্য আনতে বাধা দেয়ায় মঙ্গলবার লিথুনিয়ার রেলওয়ে কর্তৃপক্ষকে এই হুমকি দেয় মস্কো।

    কালিনিনগ্রাদ ছিটমহলটি মস্কো থেকে ৮০০ মাইল দূরে লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মাঝখানে অবস্থিত ।

    রাশিয়া অবশ্যই এই ধরনের বৈরী কাজের জবাব দেবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। অদূর ভবিষ্যতে নেয়া এ ব্যবস্থা  লিথুয়ানিয়ার জনসংখ্যার উপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে বলে হূশিয়ারী দেন ক্রেমলিনের নিরাপত্তা কাউন্সিলের প্রধান নিকোলাই পাত্রুশেভ ।

    রোববার লিথুয়ানিয়ার সরকারি রেলওয়ে কর্তৃপক্ষ রাশিয়াকে জানায়, ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলজুড়ে ইস্পাত বা আকরিক লোহা পরিবহন করতে পারবে না বাল্টিক সাগরের কালিনিনগ্রাদে ।

    ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার কয়লা, ধাতু, নির্মাণ সামগ্রী এবং প্রযুক্তি পণ্য প্রবেশ নিষিদ্ধ  রয়েছে। তবুও প্রতি মাসে লিথুয়ানিয়া দিয়ে ইউরোপের কয়েকটি দেশে পণ্য নিয়ে যায় রাশিয়ার প্রায় ১০০টি ট্রেন।

    মাহফুজা ২১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর