৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    আসামে বন্যায়-ভূমিধসে মৃত্যুর সংখ্যা ৭১

    ভারতের আসামে বন্যায়-ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। ৪২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। ৭৪৪টি কেন্দ্রে এক লাখ ৮৬ হাজার ৪২৪ জন আশ্রয় নিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ।

    অবিরাম বৃষ্টিতে গুয়াহাটির অনেক এলাকা প্লাবিত হয়েছে। লাইফলাইন ভরলুর সব সুইস গেট বন্ধ করে দেয়া হয়েছে  ব্রহ্মপুত্রের পানির প্রবাহ বন্ধ করতে।

    মেঘালয়ের পাঁচ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটির দুইটি জাতীয় সড়ক বন্ধ রয়েছে ভূমি ধসের কারণে । শুক্রবার থেকে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ত্রিপুরায় ১০ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

     

    আগরতলায় গত ৬০ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এবা বলে জানায় আবহাওয়া কর্তৃপক্ষ। বন্যার কারণে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান । ১৯৪০ সালের পর মেঘালয়ের মাওসিনরাম ও চেরাপুঞ্জিতেও সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

    বন্যায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কেন্দ্র থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

    মাহফুজা ২০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর