৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ২৪ ঘণ্টায় ভারতের বিহারে বজ্রপাতে মৃত্যু ১৭

    গেল ২৪ ঘণ্টায় ভারতের বিহারে বজ্রপাতে মারা গেছেন  ১৭ জন। শনিবার রাত থেকে রোববারের মধ্যে মারা যান  তারা। বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এ ঘটনায়  শোক প্রকাশ করেছেন।

    সোমবার  ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি খবরটি নিশ্চিত করেন।  বিহারের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানায় , মৃত প্রত্যেক পরিবারের জন্য ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে বলে ঘোষণা দেন  মুখ্যমন্ত্রী।

    মুখ্যমন্ত্রী নিতীশ কুমার টুইট করে লিখেন, ভাগলপুরে ৬ ,বৈশালীতে ৩, বাঙ্কায় ২,খাগাড়িয়ায় ২, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে একজন করে মারা গেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ।

    মাহফুজা ২০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর