আজ ১১১তম দিন ইউক্রেন যুদ্ধের । ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুধবার পর্যন্ত দেশটিতে প্রায় ৩২ হাজার ৭৫০ রুশ সেনা নিহত হয়েছেন । এ তথ্য জানায় বিবিসি। গেল ২৪ ঘণ্টায় ২৫০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি। ।
১১১ দিনের এই যুদ্ধে রাশিয়া হারিয়েছে –৫৯১টি ইউএভি , ১২৯টি ক্রুজ ক্ষেপনাস্ত্র, ১৩টি যুদ্ধজাহাজ, দুই হাজার ৪৮৫টি যানবাহন ও ফুয়েল ট্যাংক, ২৩০টি লঞ্চ রকেট, এক হাজার ৪৪০টি ট্যাংক, ৭২২টি কামান এবং তিন হাজার ৫২৮টি সাঁজোয়া যান। ৯৭টি বিমান বিধ্বংসী যুদ্ধ অস্ত্র, ২১৩টি যুদ্ধবিমান, ১৭৯টি হেলিকপ্টার, এবং ৫৫টি বিশেষ সরঞ্জাম ধ্বংস করার দাবি ইউক্রেন এর ।
মন্ত্রণালয় দাবি করেছে রাশিয়ার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাখমুত ও সেভেরোদনেৎস্ক এলাকা। তবে স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
মাহফুজা ১৫



