২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    রাহুল গান্ধীকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ ন্যাশনাল হেরাল্ড মামলায়

    দশ ঘণ্টারও বেশি সময় ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট –ইডি । সোমবার  প্রথম দফায় ৩ ঘণ্টা এবং  দ্বিতীয় দফায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাহুল গান্ধীকে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার  ন্যাশনাল হেরাল্ড মামলায় আবারও রাহুল গান্ধীকে করা হয়েছে তলব ।

    সোমবার রাজপথে নামে কংগ্রেস রাহুল গান্ধীর ইডি দপ্তরে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে। এসময়  রণক্ষেত্রে পরিণত হয় দিল্লির রাস্তা । বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় সকাল থেকেই রাহুল গান্ধীর বাসভবন, কংগ্রেস দপ্তর এবং ইডি দপ্তরের বাইরে ।

    রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে চলেছে অবস্থান-বিক্ষোভ  নরেন্দ্র মোদি প্রশাসনের বিরুদ্ধে । মোদি সরকার বিজেপির কাছে এখন কিছু না থাকায় জারি করছে অঘোষিত জরুরি অবস্থা বলে  জানায়  কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা ।

    ২০১৫ সালে এই মামলা বন্ধ করেছিল ইডি ।

    মাহফুজা১৪

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর