১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়েছেন  করোনাভাইরাসে। সোমবার টুইটার এর  এক বর্তায় তিনি নিজেই এ কথা জানান।

    টুইটে ট্রুডো জানান, ‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।  আমি বিধিনিষেধগুলো মেনে চলছি। করোনার টিকা নেওয়া থাকায় ভালো বোধ করছি।  যারা  এ খনও টিকা নেননি তাদের  দ্রুত টিকা নেয়ার ও পরামর্শ দেন তিনি।

    এদিকে,করোনা  আক্রান্ত হয়েছেন  ট্রুডো বাইডেনের মধ্যকার বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি জেভিয়ের বেসেররাও ।

    ট্রুডোর করোনা আক্রান্ত হওয়ার খবর এমন এক সময়ে প্রকাশিত হলো যার মাত্র কয়েকদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দুই সরকার প্রধান ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানায হোয়াইট হাউজ।

    সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার ট্রুডো দেখা করেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসির সাথে।  সে সময় তাকে মাস্ক ছাড়াই ছবি তুলতে দেখা যায় ৮২ বছর বয়সী স্পিকারের সঙ্গে ।

    মাহফুজা ১৪

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর