৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    মুসলিম জনতাদের শান্ত থাকার আহ্বান- ভারতীয় মুসলিম নেতাদের

    সাধারণ মুসলিমরা যেন শান্ত থাকেন এবং  বিরত থাকেন বড় ধরনের বিক্ষোভ থেকে—এ আহ্বান জানিয়েছেন ভারতীয়  মুসলিম নেতারা ও বিভিন্ন মসজিদ এর ইমামেরা। এনডিটিভি বিষয়টি নিশ্চিত করেছে।

    ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার মহানবি হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তির পর বিক্ষোভে ফেটে পড়েন, ভারতের সাধারণ  মুসলিমরা ।

    ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে বহিস্কার করেছে  দল থেকে মহানবিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অপরাধে। নুপুর শর্মার বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বিজেপির, তা পরিষ্কার করে বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে ।

    জামাত-ই-ইসলাম হিন্দের নেতা মালিক আসলাম বলেন,  প্রত্যেক মুসলিমের দায়িত্ব ইসলাম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের   বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এর সাথে  বজায় রাখতে হবে আমাদের দেশ ও জনগণের  শান্তিও ।

    বিক্ষোভে, পুলিশের গুলিতে দুইজন কিশোর নিহতসহ ৩০ জনেরও বেশি সাধারণ মানুষ আহত হওয়ার পর ভারতের রাঁচিতে সাধারণ মুসলিমদের শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির মুসলিম নেতারা ।

    মাহফুজা- ১৩

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর