১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্রের ডিপো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস

    ইউক্রেনের  সবচেয়ে বড় অস্ত্রের ডিপো ধ্বংস করেছে রাশিয়া। পশ্চিম ইউক্রেনের টারনোপিল এ  অবস্থিত এই ডিপোটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে, রুশ বাহিনী ।

    রোববার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনী কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বড় অস্ত্রের  ডিপোতে আক্রমণ করার জন্য। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও খারকিভের কাছে তিনটি ইউক্রেনীয় সুখোই-২৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।

    টারনোপিল অঞ্চলের গভর্নর জানিয়েছেন, কৃষ্ণ সাগর থেকে ছোঁড়া চোর্টকিভ শহরে রকেট হামলায় একটি সামরিক স্থাপনা আংশিকভাবে ধ্বংস হয়েছে । এ সময় ২২ জন আহত হন।  স্থানীয় এক কর্মকর্তা জানান, সেখানে কোনো অস্ত্র মজুদ ছিল না।

    প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ  মাসের শুরুতে বলেছিলেন, পশ্চিমারা উচ্চমাত্রার নির্ভুল মোবাইল রকেট ব্যবহারের জন্য ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে রাশিয়া হামলা চালাবে নতুন লক্ষ্যবস্তুতে ।

    মাহফুজা ১২

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর