৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গাড়িচাপায় নিহত বৃদ্ধা

    গোপালগঞ্জের কাশিয়ানীতে হামিদা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা আম কুড়াতে গিয়ে গাড়িচাপায় নিহত হয়েছেন।

    এ ঘটনা রোববার (১২ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচারের কাছে ঘটে।

    কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত হামিদা বেগম কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের মৃত ইসরাফিল মোল্লা স্ত্রীর।

    আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক জানান, হামিদা বেগম আম কুড়াতে গিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে ঘটনাস্থলে নিহত হন।

    খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর