ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্রের ডিপো ধ্বংস করেছে রাশিয়া। পশ্চিম ইউক্রেনের টারনোপিল এ অবস্থিত এই ডিপোটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে, রুশ বাহিনী ।
রোববার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনী কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বড় অস্ত্রের ডিপোতে আক্রমণ করার জন্য। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও খারকিভের কাছে তিনটি ইউক্রেনীয় সুখোই-২৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।
টারনোপিল অঞ্চলের গভর্নর জানিয়েছেন, কৃষ্ণ সাগর থেকে ছোঁড়া চোর্টকিভ শহরে রকেট হামলায় একটি সামরিক স্থাপনা আংশিকভাবে ধ্বংস হয়েছে । এ সময় ২২ জন আহত হন। স্থানীয় এক কর্মকর্তা জানান, সেখানে কোনো অস্ত্র মজুদ ছিল না।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুতে বলেছিলেন, পশ্চিমারা উচ্চমাত্রার নির্ভুল মোবাইল রকেট ব্যবহারের জন্য ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে রাশিয়া হামলা চালাবে নতুন লক্ষ্যবস্তুতে ।
মাহফুজা ১২



