৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    আবারো যুক্তরাষ্ট্রে বেড়েছে পেট্রোলের দাম

    আবারো যুক্তরাষ্ট্রে বেড়েছে পেট্রোলের দাম।  প্রথমবারের মতো গ্যালন প্রতি পেট্রোলের দাম ছাড়িয়ে গেছে  ৫ মার্কিন ডলার । শনিবার   এএএ ডেটা থেকে পাওয়া তথ্যনুযায়ী, আট সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে বেড়েই চলছে  পেট্রোলের দাম।  দেশটিতে গেল  ৩৩ দিনের মধ্যে পেট্রোলের দাম বেড়েছে ৩২ বার ।  খবরটি নিশ্চিত করেছে সিএনএন এবং  এনপিআর।

    দেশটিতে ১৫ এপ্রিল থেকে  পেট্রোলের দাম বাড়তে শুরু করে , যার  জাতীয় গড় দাম গিয়ে দাঁড়িয়েছিল ৪ দশমিক ০৭ ডলারে।  গেল দুই মাসে,  ওপিআইএস অনুযায়ী যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়েছে ২৩ শতাংশ। এতে  দেশটির  মূল্যস্ফীতি পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠতে পারে।

    এদিকে মিশিগান ইউনিভার্সিটির এক সমীক্ষা অনুসারে, মুদ্রাস্ফীতির কারণে অনেকটাই কমে গেছে ভোক্তাদের আস্থা।  বিশ্লেষকরা জানান, অপরিশোধিত জ্বালানির দামকে বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক বৈশ্বিক সমস্যা । সামনের দিনে গ্যাসের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

    মূলত দুটি কারণে গ্যাসের দাম বাড়ছে।  এর মধ্যে একটি করোনা মহামারি এবং অন্যটি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ।  এছাড়া কোভিড -১৯ বাড়ার  সময়  সময় চীন আরোপিত কিছু বিধিনিষেধ এবং লকডাউন শিথিল করবে এই আশায় আরো বেড়েছে।  চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি ভোক্তা হিসেবে পরিচিত।

    মাহফুজা ১২

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর