৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রে থাকছেনা ভ্রমণকারীদের জন্য কোভিড -১৯ পরীক্ষার বাধ্যকতা

    যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ভ্রমণকারীদের কোভিড -১৯ পরীক্ষার বাধ্যকতা বাতিল করেছে।  শুক্রবার এ ঘোষণা দেয়  হোয়াইট হাউজ ।  টুইটারে খবরটি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি কেভিন মুনোজ ।

    মুনোজ জানান , করোনার টিকা ও চিকিৎসার বিষয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে প্রেসিডেন্ট জো বাইডেনের পদক্ষেপগুলো জটিল ছিল। তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র গুলো  করোনা সংক্রমণ তথ্য নিয়ে তাদের মূল্যায়ন অব্যাহত রাখবে।

    মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, করোনা পরীক্ষা বাতিলের জন্য ভ্রমণ শিল্প থেকে জোরালো লবিং ছিল। এই বাধ্যকতা আর থাকছে না চলতি সপ্তাহের পর।

    গেল  মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। অনেকাংশ প্রত্যাহার করা হয়েছে মাস্কের বাধ্যকতা । দেশটিতে সংক্রমণ বাড়তে শুরু করেছে  করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের জন্য ।

    মাহফুজা ১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর