২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল নেতা রশিদুর রহমান রশু কারাগারে

    নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল নেতা রশিদুর রহমান রশুকে কারাগারে পাঠিয়েছে আদালত । শনিবার বিকেলে,  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এ বিষয়ে তার আইনজীবী শরীফুল ইসলাম বলেন, ফতুল্লার থানায় নাশকতার একটি রাজনৈতিক মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা ছিল। ওই পরোয়ানায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়  আদালত।

    গ্রেফতারকৃত রশিদুর  বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ভাগ্নে।

    ১০ জুন রাতে মাসদাইর এলাকার বাসার কাছ থেকে রশিদুর রহমান রশুকে গ্রেফতার করে পুলিশ।

    মাহফুজা ১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর