১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    চৌ সন-হুই উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

    সাবেক কূটনীতিক চৌ সন-হুই উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন । শনিবার এ তথ্য জানায় দেশটির সরকারি সংবাদমাধ্যম ।

    চৌ এর আগে সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানায় উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ । সাবেক সামরিক কমকর্তা ও পররাষ্ট্রমন্ত্রী রি সন গৌনের স্থলাভিষিক্ত হলেন  তিনি। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি বৈঠকে শীর্ষনেতা কিম জং উন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার জন্য চৌকে প্রস্তুত হতে বলেছিলেন।

    এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার সময় উনের সফরসঙ্গী ছিলেন সাবেক কূটনীতিক চৌ।  এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময়ও উপস্থিত ছিলেন।

    মাহফুজা ১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর