৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সীমান্ত আইন পরিবর্তনের পরিকল্পনা ফিনল্যান্ডের

    সীমান্ত আইন পরিবর্তনের পরিকল্পনা করছে ফিনল্যান্ডের সরকার। বৃহস্পতিবার  এ ঘোষণা দেয়া হয়। রাশিয়া সীমান্তে দেয়াল নির্মাণের জন্য এ পরিকল্পনা বলে জানা যায়।  রাশিয়ার হুমকি মোকাবিলার প্রস্তুতি জোরালো করতেই এ সিদ্ধান্ত বলে জানা গেছে। রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।

    দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টা মিক্কোনেন বলেন,  সরকার ফিনিশ বর্ডার গার্ডের মূল্যায়নের ভিত্তিতে পূর্ব সীমান্তের গুরুত্বপূর্ণ জোনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আইন সংশোধন করে দেয়াল, নতুন সড়ক, টহল বাড়াতে সীমান্ত স্থাপনা নির্মাণেরও পরিকল্পনা করছে ফিনল্যান্ড সরকার।

    ইতিমধ্যে ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার জন্য আবেদন করেছে। যুদ্ধের ইতিহাসও রয়েছে রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের । তবে দুই দেশের সীমান্ত এলাকা এখন ১৩শ কিলোমিটার  দীর্ঘ প্লাস্টিক লাইনে ঘেরা রয়েছে।

    দেশটির ওপর চাপ বাড়াতে রাশিয়া সীমান্তে আশ্রয় প্রার্থীদের পাঠাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরালো করার উদ্যোগ নিয়েছে সরকার। গেল বছর বেলারুশের বিরুদ্ধে এমন অভিযোগ আনে  ইউরোপিয়ান ইউনিয়নও। ওই সময় মধ্যপ্রাচ্যে, আফগানিস্তান ও আফ্রিকার হাজার হাজার অভিবাসন প্রত্যাশী পোলিশ সীমান্তে আটকে পড়ে।

    মাহফুজা ১০

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর