৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    হুনানে বৃষ্টিপাতের ‘ঐতিহাসিক মাত্রা’ রেকর্ড, নিহত ১০

    চীনের হুনান এ প্রবল বৃষ্টিপাতের জন্য মারা গেছেন ১০ জন। বৃহস্পতিবার এএফপি, চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানাায়।

    সিনহুয়া জানায় পহেলা জুন থেকে শুরু হওয়া বর্ষণে প্রায় দুই লাখ ৮৬ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে । এ সময় দুই হাজার ৭০০ এর  বেশি বাড়ি ধসে পড়েছে অথবা  গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাজিয়ান জানিয়েছেন, বুধবার পর্যন্ত হুনান এ মারা গেছেন ১০ জন । নিশ্চিত হওয়া গেছে তিনজন নিখোঁজের খবর ।

    বৃহস্পতিবার প্রাদেশিক সরকার এক বিবৃতিতে বলেছে, ‘ভারী বৃষ্টির জন্য নদী ও হ্রদের পানির বেড়ে গেছে। পুরো প্রদেশে সর্বাত্মক চেষ্টা চলছে  দুর্যোগ প্রতিরোধ করার জন্য ।’

    সিনহুয়া আরো জানায়, হুনান প্রদেশের আবহাওয়া স্টেশন বৃষ্টিপাতের ‘ঐতিহাসিক মাত্রা’ রেকর্ড করেছে।

    মাহফুজা ০৯

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর