ইরানের পূর্বাঞ্চল তাবাসে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে মারা গেছেন ১৭ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ যাত্রী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত ৩৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। ভোরে, ট্রেনটি তাবাসের কাছে পৌঁছলে একটি খননযন্ত্রের সঙ্গে ধাক্কা লাগে । এতে সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়ে যায়। বার্তা সংস্থা এএফপি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এসব তথ্য নিশ্চিত করে। ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুলেন্স ও তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জরুরি সেবা বিভাগের মুখপাত্র। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। তাবাস শহরটির দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত। তাবাস তেহরানের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
মাহফুজা ০৮



