১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে

    যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। বর্তমানে  বিশ্বে সাতশ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে । এদের মধ্যে ২১ জন যুক্তরাষ্ট্রের বলে জানিয়েছে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন -সিডিসি। সংস্থাটি  প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৭ জনের মধ্যে ১৬ জনই ছিল সমকামী পুরুষ। বাকী ১৪ জন  বিদেশ ভ্রমণ করেছিল। আক্রান্তরা সুস্থ হয়েছে কিংবা সুস্থতার পথে। আক্রান্তদের কারো অবস্থাই গুরুতর পর্যায়ে যায়নি। মাঙ্কিপক্স একটি বিরল রোগ যা গুটিবসন্তের সাথে মতো। তবে এর উপসর্গগুলো কম গুরুতর। অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে ফুসকুড়ি, জ্বর, ঠান্ডা লাগা ও শরীর ব্যাথা। শুক্রবার, কানাডা মাঙ্কিপক্সে আক্রান্তের নতুন সংখ্যা প্রকাশ করেছে। দেশটিতে ৭৭ জনের সংক্রমণ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ইউরোপে নতুন করে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার পেছনে সমকামী উৎসবের সম্পৃক্ততা থাকতে পারে। যদিও এটি যৌনবাহিত রোগ নয়, তবে এটি ছড়ায় মানুষের চামড়ার সংস্পর্শে।

    মাহফুজা -০৬

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর