৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    স্ত্রীর হাতে মার খেয়ে নিরাপত্তা চাইলেন প্রিন্সিপাল

    আন্তর্জাতিক ডেস্ক : চার বছর প্রেম করে সাত বছর আগে ভারতের রাজস্থানের সুমন যাদবকে বিয়ে করেন হরিয়ানার খারকারা সরকারি স্কুলের প্রিন্সিপাল অজিত যাদব। তাদের সংসার শুরুর দিকে ভালই যাচ্ছিলো। দুই বছর পর স্ত্রী কারনে অকারনে স্বামীকে মারধর করে। কিন্তু একবছর হয় এর মাত্রা বেড়ে গেছে।  সিসি টিভির ফুটেজে দেখা যায় সুমন যাদক ব্যাট হাতে স্বামী অজিত যাদবকে লড়াছেন। অজিত বাঁচার জন্য এক রুম থেকে অন্য রুমে যাচ্ছে। নাগাল পেতেই শুরু করেন ভয়ংকর পিটুনি। তা থেকে বাঁচতে ওই ব্যক্তি বারবার পালানোর চেষ্টা করছেন, কিন্তু সেই নারী কিছুতেই পেছন ছাড়ছেন না। বরং হাতের কাছে যা পাচ্ছেন তাই ছুড়ে মারছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও।এ ঘটনাটি ঘটেছে

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, অজিত যাদব এরই মধ্যে স্ত্রীর বিরুদ্ধে স্থানীয় আদালতে পারিবারিক নির্যাতনের অভিযোগ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি, স্বামীর অভিযোগ তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

    অজিত যাদব জানান, তাদের বিয়ে হয়েছে সাত বছর। কিন্তু এক বছর যাবৎ তার ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে। এর প্রমাণ জোগাড় করতেই তিনি ঘরের ভেতর সিসি ক্যামেরা লাগিয়েছিলেন।তিনি বলেন, আমাদের প্রেম করে বিয়ে হয়েছিল। আমি কখনো সুমনের গায়ে হাত তুলিনি।কিন্তু স্ত্রী কেন ওই স্কুলশিক্ষককে পেটাতেন, তার কারণ জানা যায়নি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর