২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইয়াবাসহ ঝলকাঠিতে গ্রেপ্তার ২

    ঝালকাঠির নলছিটিতে রাসেল মোল্লা (২৯), এবং জুয়েল সরদার (৩৬) নামে দুই মাদক কারবারিকে পৃথক অভিযানে ২৪০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    সোমবার (২৩ মে) রাতে উপজেলা শহরের পুরানবাজার ভৈরবপাশা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত  রাসেল মোল্লা (২৯) নলছিটি পুরান বাজার এলাকার  তোফাজ্জল হোসেন ওরফে সোহরাব মোল্লার ছেলে এবং জুয়েল সরদার (৩৬) রায়পাশা গ্রামের মোশারেফ সরদারের ছেলে।

    জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরপাশা থেকে জুয়েলকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

    নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, পুরান বাজারের বাসা থেকে ১৪০ পিস ইয়াবাসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সোমবার রাতে নলছিটি থানা পুলিশ ও ডিবি পুলিশ ২ জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর