৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

     নারী পুলিশ কর্মকর্তা বিয়ের আগেই হবু স্বামীকে গ্রেফতার করলেন

    নভেম্বর মাসে তাদের বিয়ে  হওয়ার কথা ছিলো।  সব কিছুই ঠিক ঠাক ছিলো। কিন্তু হবু  স্বামীর বিরুদ্ধে   প্রতারণার অভিযোগ ওঠে।  হবু স্বামী রানা পোগাগ নিজেকে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) জনসংযোগ কর্মকর্তা দাবি করে  চাকুরী দেয়ার কথা বলের কয়েক হাজার রুপি হাতিয়ে নিয়েছেন। এমন অভিযোগের পর এ মামলার  তদন্তের দায়িত্ব পান কনে সাব-ইন্সপেক্টর জুনমনি রাভা।

    হবু স্বামী রানা পোগাগের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পেয়ে বিয়ের আগে হবু স্বামীকে গ্রেফতার করেছেন  । ভারতের আসামে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

    পুলিশ কর্মকর্তারা জানান, অভিযুক্ত নিজেকে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) জনসংযোগ কর্মকর্তা দাবি করে কয়েক হাজার রুপি হাতিয়ে নেন।

    তদন্তে পুলিশ ওএনজিসির ১১টি জাল সিল এবং জাল আইডি কার্ড খুঁজে পান।

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর