২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু,শনাক্ত ১৪০৬

    গত২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৬ জনে।

    একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৪০৬ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৪৮ শতাংশ।

    দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

    শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ২৫ হাজার ৭০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ২৫ হাজার ৬৬৭টি নমুনা।

    মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৮৮৬টি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর