স্পোর্টস ডেস্ক : মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে।লিগের সেরা খেলোয়াড় হয়েছেন সুবাহানা মুস্তারিন ও সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছে বিকএসপির মারুফা। ইন্দিরা রোডের সঙ্গে আজ শনিবার লিগের শেষ ম্যাচে হওয়ার কথা ছিল । কিন্তু বৃষ্টিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।
একই দিনে একই কারণে হয়নি রূপালী ব্যাংক ও খেলাঘরের ম্যাচটিও। মোহামেডান ও রূপালী ব্যাংক দুই দলের সমান ১৮ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়েছে সালমা-জেসিদের মোহামেডান।
লিগে ১১ ম্যাচের মধ্যে মোহামেডান খেলেছে ৯ ম্যাচ। মোহামেডান ও রূপালী ব্যাংকের ম্যাচটিও অনুষ্ঠিত হয়নি। যে কারণে, দুই দলই অপরাজিত ছিল।এবারের লিগে মোহামেডানের অধিনায়ক ছিলেন সালমা খাতুন। সহ-অধিনায়ক ছিলেন রুমানা।



