সরকারি চাকরি পাওয়ায় স্ত্রীর হাত কেটে নিলো স্বামী। নৃশংস এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। সংবাদটি নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা। সরকারি চাকরি পেয়ে স্ত্রী রেণু সংসার ছেড়ে চলে যাবেন, এই সন্দেহে ঘটনাটির সুত্রপাত। অভিযুক্ত স্বামী শরিফুল শেখ এবং তার পরিবারের লোকেরা পলাতক রয়েছে। বর্তমানে রেণু খাতুন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। ২০১৭ সালের অক্টোবর মাসে কোজলসা গ্রামের বাসিন্দা শরিফুলের সঙ্গে বিয়ে হয় রেণুর। বিয়ের পর রেনু দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নার্স পদে চাকরি করছিলেন। পরে তিনি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হন। শুধু চাকরিতে যোগ দেয়া বাকি ছিলো রেনুর। কিন্তু তার এই সরকারি চাকরিতে বাধ সাধে তার স্বামী ও শশুরবাড়ির লোকেরা। শনিবার রাতে শরিফুল শেখ তার বন্ধুদের বাড়িতে দাওয়াত করে। পরে রেণু ঘুমিয়ে পড়লে শরিফুল তার দুই বন্ধুকে নিয়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। এতে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। রেণুর চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি হলে তাকে সেখান থেকে দুর্গাপুর মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রেনুর চিকিৎসা চলছে। কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছে রেণুর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মাহফুজা ০৬



