৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    প্রথম দল হিসেবে প্লে-অফে গুজরাট

    প্রথম দল হিসেবে গুজরাট টাইটান্স আইপিএলের এবারের আসরে প্লে-অফ নিশ্চিত করেছে । মঙ্গলবার রাতে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গুজরাট লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারায়। গুজরাট আগে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৪৪ রান করে।

    এরপর রশিদ খান, সাই কিশোরী ও যশ দয়ালের বোলিং তোপে ১৩.৫ ওভারে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৬২ রানের জয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত হয় গুজরাটের।

    ১২ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নবাগত দল গুজরাট। আর সমান ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আরেক নবাগত দল লক্ষ্ণৌ।

    ১৪৪ রান তাড়া করতে নেমে উদ্বোদনী জুটি কুইন্টন ডি কক ও লোকেশ রাহুল ১৯ রান তোলেন । এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে দীপক হুদা ২৬ বলে ২৭ ও ডি কক ১০ বলে করেন ১১ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

    বল হাতে রশিদ খান ৩.৫ ওভারে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। সাই কিশোরী ২ ওভারে ৭ রান দিয়ে নেন ২টি উইকেট। আর যশ দয়াল ২ ওভারে ২৪ রান দিয়ে নেন ২টি উইকেট।

    তার আগে গুজরাটের ১৪৪ রানের ইনিংসে শুভমান গিল অপরাজিত ৬৩ রান করেন। ৪৯ বলে খেলা তার এই ইনিংসে ৭টি চারের মার ছিল। ডেভিড মিলার করেন ২৬ রান। অপরাজিত ২২ রান করেন রাহুল তেওয়াটিয়া।

    আবেশ খান ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন।

    ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়ে ম্যাচসেরা হন গিল।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর