১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ঢাকা ক্লাব শুরু হয়েছে প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট ২০২৪

    জমকালো আয়োজনে ‘ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট ২০২৪’ আয়োজন করা হয়েছে। বুধবার ঢাকা ক্লাবের বিলিয়ার্ড রুমে এ টুর্নামেন্ট শুরু হয়েছে।
    ‘প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট ২০২৪’ এর উদ্বোধন করেন ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান পুটন। এ সময় তিনি বলেন, ঢাকা ক্লাব সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চায়। খেলাধুলাসহ বিভিন্ন আয়োজন ঢাকা ক্লাব প্রতি বছর আয়োজন করে থাকে। আশা করি এবারের টুর্নামেন্ট সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে।’


    সাত দিন ব্যাপী এ টুর্ণামেন্টে ঢাকার ছয়টি ও ঢাকার বাইরের ছয়টি ক্লাব থেকে ৪০ জন স্নুকার খেলোয়ার অংশগ্রহণ করছে। ৫ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ান দলকে দেওয়া হবে ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি। ৩০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হবে রানার আপ দলকে।
    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ডাইরেক্ট আশ্রাফুন রহমান, স্নুকার কমিটির কনভেনার সাইদুল হক মজুমদার, কো-কনভেনার তাজবীর সালেহীন এবং স্নুকার কমিটির এডভাইজার এএ ইব্রাহীম কাজু প্রমুখ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর