২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস

    আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।  হিমালয়ের সবচেয়ে কাছে অবস্থান হওয়ায় সারা দেশের মধ্যে পঞ্চগড়ে শীতের তীব্রতা প্রতি বছরই বেশি থাকে। এবারো আগেভাগেই শীতের আগমনী বার্তা লক্ষ্য করা গেলেও দিনে প্রচণ্ড রোদের কারণে শীতের তীব্রতা দেখা যায়নি। পঞ্চগড়ের তাপমাত্রা প্রতিদিনেই কমতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে এখানে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করলেও একদিনের ব্যবধানে তা নেমে এসেছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

    রোববার সকাল ৯টায়  জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলছে আবহাওয়া দপ্তর। এর আগে, শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।

    তবে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা হলেই গায়ে জড়াতে হচ্ছে গরম কাপড়।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ রোববার সকাল ৯টায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিনের তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রোববার তা বেড়ে হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    তবে আগামী তিনদিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়াবিদ  ওমর ফারুক জানান, তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ, পরে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং পরে এটি উত্তর অভ্যন্তরীণ তামিলনাড়ু এবং তৎসংলগ্ন দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক ও উত্তর কেরালা এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করে গুরুত্বহীন হয়ে পড়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

    এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিনদিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে বলেও জানান ওমর ফারুক।

    মাহফুজা ১১-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর