২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    দুই মামলায় হাজিরা দিতে আদালতে মির্জা ফখরুল

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন ।

    বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি আদালতে উপস্থিত হন । আদালতের কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৯টায়। তিনি অবস্থান করছেন তার আইনজীবীর চেম্বারে।

    এই দুই মামলার হাজিরা  হবে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে ।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত আছেন মির্জা ফখরুল ।  মামলা দুটি তদন্তাধীন।

    মাহফুজা ৮-১২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর