১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সিউলে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় শোক জানালেন প্রধানমন্ত্রী

    ২৯ অক্টোবর গভীর রাতে হ্যালোইন উদযাপনের সময় দক্ষিণ কোরিয়ার সিউলের ইতাইওয়ানে পদদলিত হয়ে বহু মানুষ প্রাণ হারান।  এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসস খবরটি নিশ্চিত করে।

    রোববার  দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সুকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেন, ‘আমি, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনার এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

    তিনি বলেন, ‘কোরিয়া প্রজাতন্ত্রের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বাংলাদেশ এই ট্র্যাজেডিতে গভীর সহানুভূতি প্রকাশ করছে ।

    প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী প্রার্থনা করেন যে, কোরিয়ার জনগণ ও সরকার সাহস ও দৃঢ়তার সাথে কাটিয়ে উঠবে এই দুঃখজনক ক্ষতি।

    মাহফুজা ৩০-১০

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর