৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গোল না দিয়েও সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ

    আলোচিত স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে সিঙ্গাপুরের দুই বিপক্ষে আত্মঘাতি গোলে জয় পোলে বাংলাদেশ। আসরের তিনটি গোল করেছে সিঙ্গাপুরের ছেলেরা। এরপর ও ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।

    কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার নিজেদের প্রথম ম্যাচে শুরুটা দারুণ করে বাংলাদেশ। তৃতীয় মিনিটেই লিড নিতে পারত স্বাগতিকরা। ফরোয়ার্ড নাজিমুদ্দিনের দারুন একটি শটের বাধা হয়ে দাঁড়ায় সিঙ্গাপুরের গোলকিপার আইজ্যাক লি।

    প্রথম সুযোগটি কাজে লাগাতে না পারলেও ম্যাচের ১০ মিনিটের মধ্যেই লিড পেয়ে যায় বাংলাদেশ। নাজিমুদ্দিন বক্সের ভেতরে মিরাজুলের দিকে বল ঠেলে দিলে তা বিপদমুক্ত করতে গিয়ে সিঙ্গাপুরের ডিফেন্ডার ব্রেয়ডেন গোহ উল্টো নিজেদের জালে বল পাঠিয়ে দেন। প্রতিপক্ষের দেয়া গোলেই ম্যাচের শুরুতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর