সর্বশেষ খবর

    যশোর বোর্ডের অধীনে এসএসসির শনিবারের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত

    যশোর বোর্ডের অধীনে এসএসসির  শনিবারের বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী -এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক বা সৃজনশীল অংশের পরীক্ষা হবে। এ বোর্ডের অধীনে অন্যান্য পরীক্ষা নির্ধারিত সূচীতেই হবে।

    যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা জেলা যশোর বোর্ডের অধীনে আছে । এসব জেলার পরীক্ষার্থীদের শনিবার কেন্দ্রে যথারীতি প্রবেশ করতে হবে সকাল সাড়ে ১০টায় । সকাল  ১১টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত হবে বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক পরীক্ষা।

    যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শুক্রবার ১৬ সেপ্টেম্বর বিষয়টি জানিয়ে আদেশ জারি করে। আদেশটি যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরার জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।

    বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর নড়াইলের কালিয়ার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র -এমসিকিউ দেয়া হয়। একই উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়ার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র পাওয়া যায়। এ ঘটনায় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়।

    মাহফুজা ১৬-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর