৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

    সর্বশেষ খবর

    ১১টি শিক্ষাবোর্ডের আওতায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে

    সারাদেশে আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের  পরীক্ষা। বৃহস্পতিবার সকাল  ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

    এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষা দেবে। সারাদেশে মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে হবে পরীক্ষা। এতে অংশ নেবে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

    ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও দেশের বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা নেয়া হবে ২ ঘণ্টা সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ।

    বৃষ্টি ও সড়কে পানি জমায় যানবাহন চলাচলে ধীরগতি এবং যানজটের কারণে পরীক্ষার্থীদের সময় নিয়ে রওনা দেয়ার অনুরোধ জানান  ট্রাফিক পুলিশ। যাতে করে পরীক্ষার্থীরা সময় মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে।

    মাহফুজা ১৫-৯

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর