৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

    নির্বাচন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি

    উপদেষ্টা বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা দেখা দেবে না বলে আমরা আশা করি।” তিনি আরও বলেন, “নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। এ জন্য পুলিশ ও প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

    নিরাপত্তা ইস্যুতে আলোচনা

    বৈঠকে সাম্প্রতিক কার্গো অগ্নিকাণ্ড, অস্ত্র চুরি ও অস্ত্র উদ্ধার না হওয়াসহ বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বিরোধী পক্ষ এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

    বিতর্কিত কর্মকর্তাদের বদল প্রক্রিয়ায়

    অতীতের নির্বাচনে দায়িত্বে থাকা কিছু বিতর্কিত পুলিশ কর্মকর্তাকে বদল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    তবে সীমাবদ্ধতার কারণে সবাইকে একযোগে বদলি করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

    তিনি বলেন, “যারা পরপর তিনটি নির্বাচনে দায়িত্বে ছিলেন, তাদের বাদ দেওয়ার চেষ্টা চলছে।”

    উস্কানিমূলক বক্তব্যে কঠোর নজরদারি

    উস্কানিমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচারণা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়।

    এ বিষয়ে উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছেকেউ আইনের বাইরে গেলে তাকে ছাড় দেওয়া হবে না।”

    সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে

    সভায় সেনাবাহিনীর দায়িত্বক্ষমতা নিয়েও আলোচনা হয়

    জানা গেছে, নির্বাচনের সময় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল রেখেই মাঠে দায়িত্ব পালন করবে।

    এতে নির্বাচনের দিন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর