জামালপুর সদর উপজেলার আদর্শ বটতলা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও চারজন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অর্থনৈতিক অঞ্চলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারায়নপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে চাঁন মিয়া, সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের সানাকুর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ মিয়া, একই ইউনিয়নের উচ্চগ্রাম এলাকার শরিফ আহাম্মেদের স্ত্রী আরিফা খাতুন পলি, এবং অজ্ঞাত এক নারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে দিগপাইতগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাশেদ মিয়া। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজ্ঞাত নারী।
আহতদের মধ্যে শিশুটি নিহত আরিফা খাতুন পলির ছেলে আরশ বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ও অন্য আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন,
“দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



