২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    এআই ও ভুয়া তথ্য মোকাবিলায় কেন্দ্রীয় সেল গঠন করবে ইসি: সিইসি

    জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার ও ভুয়া তথ্য প্রচার রোধে একটি ২৪ ঘণ্টা সক্রিয় কেন্দ্রীয় সেল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
    মঙ্গলবার সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘নির্বাচনী প্রক্রিয়ায় এআই অপব্যবহার প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    সিইসি বলেন, “প্রযুক্তি-নির্ভর অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে কমিশন এখনই প্রস্তুতি নিচ্ছে। ডাক্তার যেমন এআই ব্যবহার করে জীবন বাঁচাতে পারেন, তেমনি অপরাধীরাও এর অপব্যবহার করে বিভ্রান্তি ছড়াতে পারে। এধরনের ঝুঁকি থেকে নির্বাচন প্রক্রিয়াকে সুরক্ষিত রাখতে আমাদের ব্যবস্থা নিতে হবে।”
    তিনি জানান, গঠিতব্য কেন্দ্রীয় সেলটি গুজব শনাক্ত, তথ্য যাচাই, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং ও প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের কাজ করবে। দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চল থেকেও যেন বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করা যায়, সেল সেই সক্ষমতা নিয়ে কাজ করবে।
    সিইসি আরও বলেন, “শুধু নীতিগত প্রস্তাব নয়, বাস্তবায়নযোগ্য সুপারিশ চাই। যেমন—ফ্যাক্ট চেকিং কীভাবে হবে, কত দ্রুত তথ্য যাচাই করা যাবে, কী ধরনের জনবল লাগবে—এসব বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দরকার।”

    কর্মশালায় অংশগ্রহণকারীদের কাছে নির্বাচন কমিশন তিনটি বিষয়ে সুপারিশ চেয়েছে:
    ১. ২৪ ঘণ্টার ফ্যাক্ট চেকিং সিস্টেম পরিচালনার কৌশল
    ২. প্রয়োজনীয় জনবল ও তাদের যোগ্যতা
    ৩. প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের উপায়

    তিনি বলেন, “পাহাড়ি এলাকা কিংবা উপকূলীয় দ্বীপ থেকেও মিথ্যা তথ্য আসতে পারে। তাই স্থানীয় পর্যায়ে বিশ্বাসযোগ্য সংযোগ গড়ে তুলতে হবে।”
    সিইসি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা সবাই মিলে চিন্তা করলে ভালো কিছু বেরিয়ে আসবে। এই কর্মশালা নির্বাচন কমিশনকে নির্বাচনী শুদ্ধতা রক্ষার পথে এগিয়ে নেবে।”

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর