১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    পুলিশ কনস্টেবলের গুলিতে নিহত আরেক কনস্টেবল

    শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে মনিরুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়িচালকও। এ ঘটনায় গুলশান থানা-পুলিশ কাউসার নামের আরেক পুলিশ কনস্টেবলকে হেফাজতে নিয়েছে ।

    গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম কনস্টেবল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

    কনস্টেবল মনিরুল ও কাউসার ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে’ কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ গাড়িচালকের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

    ওসি বলেন, দুজনে সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কিন্তু কী কারণে একজন আরেকজনকে গুলি করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ ঘটনার পর পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর