১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সরকার দেশে ফাইজারের টিকা প্রয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করছে

    সরকার দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত ফাইজারের টিকা প্রয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করছে । পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে টিকাদান কার্যক্রম।

    বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা শাখার পরিচালক ডা. সাইদুজ্জামান।

    স্বাস্থ্য অধিদপ্তর সরকারের কাছে মজুদ থাকা টিকার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে । তবে নতুন টিকা আসা মাত্রই আবারও নতুন করে টিকা কার্যক্রম শুরু হবে।

    এ বিষয়ে ডা. সাইদুজ্জামান বলেন, করোনার তৃতীয় ও চতুর্থ ডোজে দেয়া হচ্ছে ফাইজারের টিকা।  তবে, আমাদের হাতে মজুদ থাকা ফাইজারের টিকাগুলোর মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে এবং  এই কারণে ২৭ ফেব্রুয়ারির পর নতুন করে কাউকে টিকা দেয়া হবে না।

    শিশুদের জন্য যেসব ফাইজারের টিকা আছে, সেগুলোর মেয়াদ আরও অনেকদিন আছে। যে কারণে শিশুদের টিকা কার্যক্রমে কোন সমস্যা হবে না বলে জানান  সাইদুজ্জামান।

    মাহফুজা ২৩-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর