১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব প্রকার নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে  বিআইডব্লিউটিএ

    ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব প্রকার নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে  বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) । এতে নদী পারের অপেক্ষায় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়েছে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ভোরে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট দেখাচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।

    রোববার) সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকল সোয়া ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।

    মাঝ নদীতে যানবাহন নিয়ে ৩টি ফেরি নোঙ্গর করে রয়েছে। পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের উভয় পাশে একাধিক ফেরি যানবাহন নিয়ে নোঙ্গর করে রয়েছে। ফলে নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    দৌলতদিয়া বিআইডবিøউটিসি জানয়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের পরিচালক খালেদ নাওয়াজ জানান, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে।ল

    মাহফুজা ১৮-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর