২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ার কেন্দ্রিক ট্রাফিক নির্দেশনা

    আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

    অনুষ্ঠান চলাকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণকল্পে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য সব ধরনের যানবাহনকে ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিছু সড়ক পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগ।

    চলাচলের জন্য পরামর্শ দেয়া হলোঃ

    ১। খেজুর বাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণী হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত।

    ২। শ্যামলী শিশু মেলা ক্রসিং হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণী পর্যন্ত।

    ৩। প্রধানমন্ত্রীর কার্যালয় এর সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।

    ৪। বিজয় সরণী ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত।

    ৫। প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ হতে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

    আমন্ত্রিত অতিথিবর্গকে নিম্নোক্ত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হলোঃ

    ১। বিজয় দিবস কুচকাওয়াজ-২০১৯ এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্রের সাথে সরবরাহকৃত সম, ম-২,সব-১,ম-১,সব,ক-বিশেষ, ক-১,ক-২, সক, বিনা, শ, সক-১ ও সক-২ অক্ষরের স্টিকার গাড়ির উইন্ড স্ক্রীনে যথাযথ স্থানে প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

    ২। সম, ম-২, সব-১,ম-১, সব, ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১ ও সক-২ অক্ষরের স্টিকারযুক্ত যানবাহনসমূহকে বেগম রোকেয়া সরণী হয়ে আমন্ত্রনপত্রের পথ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে প্যারেড স্কয়ার কুচকাওয়াজ এলাকায় প্রবেশ করতে এবং ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

    ৩। আমন্ত্রিত অতিথিবর্গের যানবাহনের চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হলো।

    ৪। স্টিকার যুক্ত গাড়িসমূহকে লেকরোড/বিজয় সরণী ক্রসিং/মিরপুর-১০ ক্রসিং হয়ে জাতীয় প্যারেড মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো।

    যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে তা হলো—

    সোনারগাঁও ক্রসিং থেকে ফার্মগেট, খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং এবং রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত। শ্যামলী, শিশুমেলা ক্রসিং এবং ৬০ ফিট থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত। মহাখালী, জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত। লাভরোড পূর্ব মাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত। সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশের রাস্তা, কৃষি বিশ্ববিদ্যালয় রাস্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত। আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত গাড়িগুলোকে বিজয় সরণি ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গ্যাপ এবং মিরপুর ১০নং ক্রসিং থেকে জাতীয় প্যারেড স্কয়ার মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    এছাড়া একই দিন মহান বিজয় দিবসের ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। ঢাকা হতে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে ৪টা থেকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা সাভার স্মৃতিসৌধে গমনাগমন করবেন।

    এ উপলক্ষে ওইদিন অর্থাৎ ১৫ ডিসেম্বর দিনগত রাতের ভোর সাড়ে ৩টা থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরীসহ বড় গাড়িগুলোকে গাবতলী আমিনবাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আগুলিয়া সড়ক হয়ে চলাচল করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

    অনুরূপভাবে আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকাগামী ওই যানবাহনগুলো নবীনগর বাজার থেকে আগুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া টাঙ্গাইল থেকে আগুলিয়া হয়ে ঢাকামুখী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

    মহান বিজয় দিবস উপলক্ষে প্যারেড গ্রাউন্ডকেন্দ্রিক জাতীয় অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলারক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ডিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নাগরিকবৃন্দের যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে সমানুভূতি প্রকাশ করছে।

    মাহফুজা ১১-১২

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর