৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ঘূর্ণিঝড় মানদৌস’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত ; তাপমাত্রা কমে শীত বাড়তে পারে

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মানদৌস’ ভারতের তামিলনাড়ু অতিক্রম করে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো থেকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলা হয়েছে।

    শনিবার  সন্ধ্যায় এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ  সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলেও জানায়  সংস্থাটি।

    আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মানদৌস’ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিনত হয়। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানা যায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন/চার দিন পর তাপমাত্রা কমতে পারে ।

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস ছিল।  সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও শ্রীমঙ্গলে ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

    মাহফুজা ১০-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর