বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি আদালতে উপস্থিত হন । আদালতের কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৯টায়। তিনি অবস্থান করছেন তার আইনজীবীর চেম্বারে।
এই দুই মামলার হাজিরা হবে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত আছেন মির্জা ফখরুল । মামলা দুটি তদন্তাধীন।
মাহফুজা ৮-১২



