শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় হাজিরা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতা।
বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে তারা আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। তাদের পক্ষে সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।
অন্য আসামিরা হলেন-দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন।
সকাল ৮টার দিকে তারা আদালতে হাজির হন মির্জা ফখরুল। সকাল ১০টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামানের আদালতে যান বিএনপি নেতারা।
ফখরুলের আইনজীবী বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগের করা দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হন মহাসচিব মির্জা ফখরুল ।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০১৯ সালে হাইকোর্টের সামনে বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহবাগ থানায় বিএনপির ৭০ জনকে আসামি করে দুটি মামলা করে পুলিশ। যা এখনো তদন্তাধীন। আসামিপক্ষের আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান।
মাহফুজা ৮-১২



