আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।বৃহস্পতিবার বিকেলে ঢাকা সড়ক পরিবহন সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ তথ্য নিশ্চিত করলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।বসন্ধ্যায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে পরিবহন সংশ্লিষ্ট সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এতে সভাপতিত্ব করেন খন্দকার এনায়েত উল্যাহ।
সভায় সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, গুলিস্তান টিবিসি রোড ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ ঢাকাস্থ সব পরিবহন কোম্পানির প্রায় ৩০০ জন মালিক-শ্রমিক নেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার জানান, ১০ ডিসেম্বর গাড়ি চলাচলে যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি পরিবহন মালিক সমিতি অনুরোধ জানিয়েছে ।
মাহফুজা ৮-১২



