২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ‘এ’ এবং ‘বি’ গ্রুপ এর খেলা শেষ ; নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে এবং ইংল্যান্ড পেলো সেনেগালকে

    গ্রুপ পর্বের শেষ রাউন্ড শুরু হয়ে গেছে। বিশ্বকাপ থেকে কয়েকটি দলকে বিদায় নিতে হলো এবং কয়েকটি দল উঠলো শেষ ষোলাতে।  ‘এ’  এবং ‘বি’ গ্রুপ শেষ হয়ে গেলো এই চারম্যাচের মধ্য দিয়ে এবং বিশ্বকাপ শেষ ষোলোর জন্য পেয়ে গেলো চারটি দলকে।

    ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে । আর ইকুয়েডরকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হিসেবেই দ্বিতীয় রাউন্ডে উঠলো সেনেগাল।

    ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হিসেবেই দ্বিতীয় রাউন্ডে উঠলো এবং  রানারআপ হিসেবে উঠলো যুক্তরাষ্ট্র।

    টুর্নামেন্টের সূচি অনুযায়ী নকআউটে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানারআপের সঙ্গে। ‘এ’ গ্রুপের রানারআপ খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে।

    নেদারল্যান্ডস প্রতিপক্ষ হিসেবে পেলো যুক্তরাষ্ট্রকে। ৩ ডিসেম্বর রাত ৯টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ইংল্যান্ড আর  সেনেগাল এর  এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে।

    মাহফুজা ৩০-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর