ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে আগুনে ১০ শিশুসহ ২১ জনের মারা গেছেন । শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আগুনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে পুরো ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপত্যকার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছেন, জাবালিয়া নামের একটি শরণার্থী শিবিরে আগুন লেগেছে। রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান নিরাপত্তা বাহিনীর স্থানীয় একজন কর্মকর্তা।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অগ্নিকাণ্ডের ঘটনাকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অগ্নিকাণ্ডের ঘটনাকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গেন্টেজ এক টুইট বার্তায় জানিয়েছেন, তার কর্মীরা দগ্ধদের (ইসরায়েলের) হাসপাতালে পাঠাতে সহায়তা করবে।
অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ টুইট করে বলেছেন, তার কর্মীরা ‘আহতদের (ইসরায়েল) হাসপাতালে মানবিকভাবে সরিয়ে নিতে’ সহায়তা করবে।
বিবিসির খবরে বলা হয়, গাজা উপত্যকায় মোট আটটি শরণার্থী শিবিরের একটি ‘জাবালিয়া’। ওই আটটি শরণার্থী শিবিরে প্রায় ৬ লাখ লোকের বাস।
জাতিসংঘের মতে, গাজার আটটি জনাকীর্ণ শিবিরে প্রায় ৬ লাখ শরণার্থী বসবাস করছে। সেই হিসেবে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে ৫ হাজার ৭০০ জনেরও বেশি লোক রয়েছে যা লন্ডনে জনসংখ্যার ঘনত্বের সমান। তবে এই সংখ্যা গাজা সিটিতে ৯ হাজার জনেরও বেশি।
মাহফুজা ১৮-১১



