৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তানের খাইবার পাখতুনখওয়ায় হামলাকারীদের গুলিতে নিহত ৬ পুলিশ সদস্য

    পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে পুলিশের একটি টহল দলের ওপর হামলাকারীদের গুলিতে ৬ পুলিশ সদস্য মারা  গেছেন । বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং এক্সপ্রেস ট্রিবিউন।

    বুধবার সকালে প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় এ ঘটনা ঘটে।

    নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন কর্মকর্তা এবং পাঁচজন কনস্টেবল। গাড়ি নিয়ে রাস্তায় টহল দেওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান তারা। এই ঘটনার পর এলাকায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।

    নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন হচ্ছেন এএসআই আলম দ্বীন। এছাড়া অন্য পাঁচ কনস্টেবল হলেন: পারভেজ, মাহমুদ, দিল জান, উবায়দুল্লাহ আহমেদ এবং নওয়াজ।

    পুলিশের মুখপাত্রের মতে, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের চৌকি আব্বাসি এলাকায় হামলার এই ঘটনা ঘটে এবং নিহতরা একটি পুলিশ ভ্যানে সেখানে রুটিন টহলে নিযুক্ত ছিলেন।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার তীব্র নিন্দা করে ‘সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু’ বলে মন্তব্য করেন। পাকিস্তানকে নিরাপদ করতে ‘সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ’ নেয়া হবে বলে জানান তিনি।

    এদিকে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান পুলিশের আইজির কাছে প্রতিবেদন চেয়েছেন। এছাড়াও তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। মেহমুদ খান এক বিবৃতিতে বলেছেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।’

    মাহফুজা ১৬-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর