২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    এখন এক দফা, এক দাবি—এই সরকারের পদত্যাগ- মির্জা ফখরুল

    আন্দোলন শুরু হয়ে গেছে। এখন এক দফা, এক দাবি—এই সরকারের পদত্যাগ বলে  হুশিয়ারী  দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । দতিনি আরো বলেন, ‘এই সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না। আরও ত্যাগ স্বীকার করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

    সোমবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। ‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আয়োজন করা হয় এ সভার।

    মির্জা ফখরুল বলেন, ‘৭ নভেম্বর সিপাহি-জনতার মিলে দেশের স্বাধীনতা রক্ষা হয়েছিল। ১৫ বছর ধরে গণতন্ত্র ও স্বাধীনতা  হরণ করা হয়েছে। এখন সংগ্রাম চলছে স্বাধীনতা রক্ষার।

    প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংসদ বিলুপ্ত করুন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন।  ‘লক্ষ্য আদায় না করে আমরা কেউ ঘরে ফিরে যাবো না বলে জানান  বিএনপির মহাসচিব।

    মাহফুজা ৭-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর