কেউ প্রশ্নফাঁসের চেষ্টা করলে বা গুজব ছড়ালেই প্রমাণস্বাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । তিনি আরো বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা হবে এবং প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্তভাবে পরীক্ষা হবে।
রোববার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সকালেই এসেছি পরীক্ষার পরিবেশ দেখার জন্য। অভিভাবকদের প্রচণ্ড ভিড় রয়েছে। বাইরে যারা আগে এসেছেন তারা সন্তানদের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছেন। এতে বাকি পরীক্ষার্থীদের আসতে সমস্যা হচ্ছে। জমায়েতও নিষিদ্ধ কেন্দ্রের ২০০ গজের মধ্যে ।
শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুকে প্রশ্ন ফাঁসের বিষয় নিয়ে প্রতিবারই নজরদারি চলে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কিংবা ব্যাংকিং ব্যবস্থায় যারা রয়েছেন তারা বিষয়টা নজরদারি করেন।এসএসসির সময় অভিনব কায়দায় প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে। সে কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকবারেই গুজব ছড়ানোর বিষয়টি দেখা হয়। অপচেষ্টাকারী থাকতেই পারে এবং কেউই সফল হয়নি। এ ধরনের গুজব যারা ছড়াবেন চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কোচিং বন্ধের নির্দেশনা দিলেও নানা কৌশলে চলে এটি। এটি বন্ধ করা মন্ত্রণালয় ও বোর্ডের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য স্থানীয় প্রশাসনেরও পদক্ষেপ নিতে হবে।
মাহফুজা ৬-১১



