৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

    সর্বশেষ খবর

    নারায়ণগঞ্জের কাঁচপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত পাঁচ জন

    নারায়ণগঞ্জের কাঁচপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে। রোববারসকাল সাড়ে ৯টায়  এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার চালক হানিফ, যাত্রী মামুন ও  নুরউদ্দিন ও  জামাল। নিহত এক পোশাকশ্রমিকের নাম  জানা যায়নি।

    কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজের ঢাকামুখী লেনে উল্টোপথে যাচ্ছিল একটি অটোরিকশা।  এ সময় ঢাকামুখী একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী মদনপুরের আল-বারাকা হাসপাতালে মারা যান। আহত ছয়-সাতজনকে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আহতদের  ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হলে  পৌনে ১১টায় চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পেশায় তিনি নরসুন্দর ছিলেন।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, কাচপুরে এক্সিডেন্টের ঘটনায় আহত চারজনকে ঢাকা মেডিকেলের নিয়ে আসা হলে প্রথমে তিনজন মারা যান। পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন জামাল নামের আরও একজন মারা যান। নিহতদের  মরদেহ মর্গে রাখা আছে।

    মাহফুজা ৯-১০

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর