২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ধানমন্ডিতে বিএনপির কর্মসূচিতে নিষেধাজ্ঞা পুলিশের; বিএনপি অনড়

    ধানমন্ডিতে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিস্থলে সভা-সমাবেশে পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে ।বিএনপি সমাবেশ প্রশ্নে এখনো অনড় অবস্থানে আছেন এবং  পূর্বঘোষিত নির্ধারিত সময়ে সমাবেশ করতে চায় দলটি।

    রোববার  দিনগত রাত সোয়া ১টায় বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

    আজ ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পরে সেখানে কর্মসূচি ঘোষণা করা হয় যুবলীগের পক্ষ থেকেও । এ কারণে পুলিশ সমাবেশস্থলে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেয়।

    তবে এ বিষয়ে বিএনপির সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, সোমবার দুপুর দেড়টায় ইকবাল হাসান মাহমুদ টুকু বাসভবন থেকে সমাবেশ স্থলে রওনা দেবেন। ইকবাল হাসান মাহমুদ  সমাবেশের প্রধান অতিথি।

    মাহফুজা ২৬-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর